কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ এ ০৩:১৭ PM

টিএসসি পরিচিতি

কন্টেন্ট: পাতা

টেলিযোগাযোগ স্টাফ কলেজ, বিটিসিএল, গাজীপুর যা টিএসসি নামে বহুল পরিচিত ঢাকা হতে ৩৭ কিলোমিটার দূরে গাজীপুর চৌরাস্তার কাছে সবুজে আচ্ছাদিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত। এটি ১৯৮৬ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর সার্বিক সহযোগিতায় তৎকালীন বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) প্রকৌশলীগণের পাশাপাশি প্রথম শ্রেণীর কর্মকর্তাগণের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৮ সাল হতে বিসিএস (টেলিকম) ক্যাডার কর্মকর্তাগণের ১১টি ব্যাচের ০২ বছর মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ পরিচালনা করা হয়। বিটিটিবি ২০০৮ সালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এ প্রতিষ্ঠানে বিটিসিএল এর নবনিয়োগপ্রাপ্ত প্রকৌশলী এবং অর্থ ও হিসাব, রাজস্ব ও আইন শাখার নবীন কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এছাড়া বিটিসিএল এর সকল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের বিশেষায়িত এবং সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সও পরিচালনা করা হচ্ছে। বিটিসিএল প্রশিক্ষণ ছাড়াও বর্তমানে টিএসসি, বিটিসিএল, গাজীপুর বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগণের বুনিয়াদি প্রশিক্ষণ, ১ম শ্রেণীর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের জন্য কারিগরি ও অ-কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে। ২০১৫ সাল হতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগণের ০৭টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের জন্য ০২টি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণের জন্য ০৪টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, ডিএমটিসিএল কর্মকর্তাগণের জন্য ০২টি মৌলিক প্রশিক্ষণ কোর্স এর মাধ্যমে ১২৪৮ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২০১৫ সাল হতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগণের ০৭টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের জন্য ০২টি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণের জন্য ০৪টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, ডিএমটিসিএল কর্মকর্তাগণের জন্য ০২টি মৌলিক প্রশিক্ষণ কোর্স এর মাধ্যমে ১২৪৮ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এক নজরে টিএসসিঃ

# আয়তনঃ ৮২.০৫৫ একর।

# ৫৬ কক্ষ বিশিষ্ট প্রশিক্ষণার্থী ডরমিটরি (এক সাথে ১০০+ প্রশিক্ষণার্থীর আবাসিক প্রশিক্ষণ সম্ভব)

# প্রশিক্ষণার্থীগণের খেলাধুলার জন্য ০১টি ফুটবল মাঠ, ০১টি ক্রিকেট মাঠ, ০১ টি বাস্কেটবল গাউন্ড, একটি টেনিস কোর্ট, ০২টি ভলিবল কোর্ট ছাড়াও মহিলা প্রশিক্ষণার্থীগণের জন্য

ইনডোর ও আউটডোর গেইমস এর ব্যবস্থা আছে।

# আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন তিনটি শ্রেণিকক্ষ রয়েছে যার মাধ্যমে ১০০+ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্ভব।

# ৪৬ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন দুইটি ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার ল্যাব রয়েছে।

# ২৫০০ বই সম্বলিত নিরিবিলি গ্রন্থাগার রয়েছে।

# ৩০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কনফারেন্স কক্ষ রয়েছে।

# ৩০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ রয়েছে।

# একটি জিমনেশিয়াম রয়েছে।

# তিন বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য একটি দিবা যত্ন কেন্দ্র রয়েছে।

# মেস নাইট ও গেস্ট নাইট সহ জাতীয় দিবস উদযাপনের জন্য ১০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হল রুম রয়েছে।

# আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি ক্যাফেটেরিয়া এবং একটি টি রুম রয়েছে যাতে একসাথে ১০০+ প্রশিক্ষণার্থী খাবার গ্রহণ এবং চা পান করতে পারে।

------------------------------------------x-----------------------------------------------

অফিস অবস্থান:

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন